ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাজধানীতে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ নুর জোহার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)-গুলশান বিভাগ। নুর জোহার কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা।

রোববার (৩০ জুন) যাত্রাবাড়ীর সায়দাবাদ হুজুরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি-গুলশান বিভাগের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সায়দাবাদ হুজুরবাড়ী গেইট সংলগ্ন আরকে কলেজ এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তির উপস্থিতির খবর পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। পরে লাবিবা ক্লাসিক লিমিটেড বাস কাউন্টারের সামনে পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ নুর জোহারকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর জোহার স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে বিভিন্ন কৌশলে ঢাকায় বিক্রি করছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৪:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫