ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিষেক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে নেটিজেনদের মাঝে যে গুঞ্জন চলছিল সে বিষয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন তাদের সম্পর্কে কোনো ছেদ পড়েনি।

অভিষেক সাক্ষাৎকারে বলেন, ‘লোকে যা বলে তাতে আমার কিছু যায় আসে না। তবে আমার একটি পরিবার রয়েছে তারা দুঃখ পান। আমি যদি সব কিছুর ব্যাখ্যাও দিই তাও লোকে আমার কথার ভুল ব্যাখ্যা করবেই। কারণ নেতিবাচক খবর বেশি বিক্রি হয়। আপনি (নিন্দুকরা) আমার কেউ নন। আপনি আমার জীবন বাঁচতে আসবেন না।’

তার কথায়, ‘সুতরাং আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই। যারা নেতিবাচক কথা ছড়ান তারাই উত্তর দেবেন। আমি নই, কারণ আমার এই কথায় কিছু যায় আসে না। কম্পিউটারের সামনে বসে বসে ভুলভাল মন্তব্য করা কোনো কাজের কথা নয়। ভাবা উচিত আপনাদের মন্তব্য অনেককে ব্যথা দেয়। জানি না কতটা মোটা চামড়ার তারা।’

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এরপর ২০১১ সালে তাদের ঘর আলো করে আসে কন্যা আরাধ্যা। তবে গত কয়েক বছর ধরে এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল।

কখনও শোনা যাচ্ছিল শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বনিবনা হচ্ছে না আবার কখনও অভিযোগের তীর ছিল খোদ অভিষেকের দিকেই। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। এমনকি কিছু ক্ষেত্রে শুধু মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়াকে দেখা গিয়েছিল।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিষেক

আপডেট সময় : ০৩:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫