ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘আমাদের বিচ্ছেদ হয়নি’ লিখে কনার স্বামীর পোস্ট, পরে ডিলিট

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় স্বামী মো. ইফতেখার গহিন এর সঙ্গে তার বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। কনার এমন দুঃসংবাদে হতাশা প্রকাশ করেছেন তার ভক্তরা। 

এদিকে কনার বিচ্ছেদ ঘোষণার পর পরই মুখ খোলেন গায়িকার স্বামী। পরে তা আবার সরিয়েও ফেলেন। সেই পোস্টে ইফতেখার গহিন লিখেছিলেন, আমাদের বিচ্ছেদ হয়নি। এরপরই বিষয়টি নিয়ে বিভ্রান্তি শুরু হয় অনুরাগীদের মাঝে। তবে সকালে সে পোস্ট খুঁজে পাওয়া যায়নি কনার স্বামীর প্রোফাইলে। অর্থাৎ পোস্টটি মুছে ফেলেছেন তিনি।

তবে কনাকে মেনশন করে গহিন লিখেছিলেন, কনাকে নিয়ে যা লিখছেন, তার নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা দুজনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। আল্লাহ মাফ করুন যদি আলাদা হতে হয়, তার কারণ আমাদের বহুদিন ধরে চলে আসা পারিবারিক দ্বন্দ্ব হতে। কোনো পরকীয়া বা এই ধরনের যত্ত সব নোংরা, মিথ্যা, বানোয়াট কোনো সংবাদ প্রকাশ করেন, তাহলে আমি সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থান নিতে বাধ্য থাকব।

বলা বাহুল্য, কনার বিচ্ছেদের পোস্ট দেওয়ার পরপরই সেটা অস্বীকার করে দেওয়া ইফতেখারের এই পোস্ট কৌতূহল তৈরি করে ভক্তদের মনে। এদিকে এ প্রসঙ্গে কণা এখনও নতুন করে কোনো মন্তব্য করেননি।

দীর্ঘ সাত বছর প্রেম করার পর ২০১৯ সালের ২১ এপ্রিলে ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার গহীনকে বিয়ে করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বিয়েটা নীরবেই হয়েছে তাদের। বিয়েটা হয়েছে পারিবারিকভাবে। দুই পরিবারের চাওয়াতে কাবিন হয়ে গেলেও বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি। কোনো ধরনের আয়োজন করেননি তারা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমাদের বিচ্ছেদ হয়নি’ লিখে কনার স্বামীর পোস্ট, পরে ডিলিট

আপডেট সময় : ০১:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫