ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য ৮.৬৭ কোটি ডলার দিচ্ছে এডিবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য জরুরি অবকাঠামো উন্নয়ন ও মৌলিক সেবা সম্প্রসারণে ৮ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (২৪ জুন) সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ৬০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ দশমিক ২২ টাকা ধরে)। এই অর্থের মধ্যে ৫ কোটি ৮৬ লাখ ডলার অনুদান এবং ২ কোটি ৮১ লাখ ডলার সহজ শর্তে ঋণ হিসেবে দেওয়া হবে। অর্থটি আসবে এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ)’ থেকে, যা দরিদ্র ও ঝুঁকিপূর্ণ সদস্য দেশগুলোর জন্য নির্ধারিত তহবিল।

ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক এই প্রকল্পের আওতায় কক্সবাজার ও ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, সড়ক ও সেতু, নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ সহনশীলতার মতো মৌলিক সেবা সম্প্রসারণ করা হবে।

প্রকল্প বাস্তবায়নে দুই অঞ্চলভিত্তিক পৃথক কৌশল নেওয়া হবে, যাতে স্থানীয় চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয়। এতে যোগাযোগ ও পরিষেবায় প্রবেশাধিকার বৃদ্ধির পাশাপাশি সরকারের প্রকল্প ব্যবস্থাপনার সক্ষমতাও জোরদার হবে বলে জানিয়েছে এডিবি।

সংস্থাটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং স্থানীয়দের সঙ্গে সামাজিক সংহতি গড়ে তুলতে বাংলাদেশকে সহায়তা করতে পেরে আমরা সন্তুষ্ট।

তিনি আরও জানান, ২০১৮ সাল থেকে এই খাতে বাংলাদেশকে সহায়তা দিচ্ছে এডিবি। নতুন অর্থায়নসহ এ পর্যন্ত রোহিঙ্গা সংকট মোকাবেলায় সংস্থাটির মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১৭১ দশমিক ৪ মিলিয়ন ডলার।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য ৮.৬৭ কোটি ডলার দিচ্ছে এডিবি

আপডেট সময় : ১২:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫