ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘পলাতক’ হাসিনা-কামালের পক্ষে নিয়োগ পাচ্ছেন রাষ্ট্রীয় আইনজীবী

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা মামলায় অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানানো হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ সাতজনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

‘পলাতক’ হাসিনা-কামালের পক্ষে নিয়োগ পাচ্ছেন রাষ্ট্রীয় আইনজীবী

আপডেট সময় : ১২:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫