ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পালমেইরাসের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নকআউটে মেসিদের কঠিন প্রতিপক্ষ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

খেলা শেষের বাকি তখন পর্যন্ত ১৫ মিনিট। সেই পর্যন্ত ম্যাচে ইন্টার মিয়ামি ব্রাজিলের ক্লাব পালমেইরাসের বিপক্ষে এগিয়ে ছিল ২-০ গোলে। ফলাফল অনুযায়ী, রাউন্ড অব সিক্সটিনে আরও এক ব্রাজিলিয়ান ক্লাবের মুখোমুখি হতে হতো লিওনেল মেসির দলকে। কিন্তু, শেষ ১১ মিনিটে যা হলো ম্যাচে, সেটা ইন্টার মায়ামিকে ক্লাব বিশ্বকাপে খানিক বেকায়দায় ফেলেছে। 

নিজ শহরের মাঠ হার্ড রক স্টেডিয়ামে জয় নিয়ে ফিরতে পারেনি মায়ামি। ৭৯ মিনিট পর্যন্ত মায়ামির তায়েদো আলেন্দে ও লুইস সুয়ারেজের গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে ছিল পালমেইরাস। কিন্তু হাল ছাড়েনি দলটি। ৮০ মিনিটে পাউলোনিও গোল করে ম্যাচে ফেরার আভাস দেয়। আর ৮৭ মিনিটে ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মাউরিসিও।

২-২ গোলের ড্র শেষে ইন্টার মায়ামি এবং পালমেইরাস দুই দলই গ্রুপপর্ব শেষ করেছে ৫ পয়েন্ট নিয়ে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস হয়েছে গ্রুপসেরা। আর ইন্টার মায়ামি শেষ করেছে গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে।

রাউন্ড অব সিক্সটিনে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ইউরোপিয়ান ফুটবলের দল পিএসজি। সদ্যই চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই দলের সঙ্গে মেসির সখ্যতা বেশ পুরাতন। ইন্টার মায়ামিতে আসার আগে পিএসজিতেই খেলেছিলেন মেসি। যদি সেই অধ্যায় শেষ হয়েছিল তিক্ততা দিয়ে।

আবার পিএসজির কোচ হিসেবে আছেন লুইস এনরিকে। তার একসময়ের বার্সেলোনা শিষ্য মেসি, আলবা, বুসকেটসরা এখন মায়ামির খেলোয়াড়। আবার সেই দলের কোচ হ্যাভিয়ের মাশ্চেরানোও এনরিকের বার্সেলোনা অধ্যায়ের শিষ্য।

আগের ম্যাচে বোতাফোগোর বিপক্ষে হেরেছিল পিএসজি। তবে গতকাল রাতে সিয়াটল সাউন্ডনেসের বিপক্ষে ২–০ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি। তাদের সঙ্গী হয়েছে বোতাফোগো। বাদ পড়েছে এই গ্রুপের অন্য হেভিওয়েট দল অ্যাতলেটিকো মাদ্রিদ। বোতাফোগো দ্বিতীয় হবার সুবাদে রাউন্ড অব সিক্সটিনে খেলবে পালমেইরাসের বিপক্ষে।

বোতাফোগো অবশ্য নিজেদের শেষ ম্যাচ হেরেছে অ্যাতলেটিকোর কাছে। গ্রুপের শেষ ম্যাচের পর পিএসজি, বোতাফোগো এবং আতলেতিকোর পয়েন্ট ছিল সমান ৬। কিন্তু গোল ব্যবধানে পিএসজি ছিল সবার ওপরে, এরপর দুইয়ে ছিল বোতাফোগো। সেই সুবাদেই ব্রাজিলিয়ান ক্লাবটি জায়গা করে নিয়েছে রাউন্ড অব সিক্সটিনে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পালমেইরাসের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নকআউটে মেসিদের কঠিন প্রতিপক্ষ

আপডেট সময় : ১১:২৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫