ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ঐকমত্য কমিশনের সভায় যোগ দিল জামায়াত

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের অসমাপ্ত আলোচনায় জামায়াতে ইসলামী অংশ নিয়েছে। গতকাল অনুপস্থিত থাকলেও, আজ (বুধবার) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটি অংশগ্রহণ করে।

জানা গেছে, আজকের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন, এবং জেলা সমন্বয় কাউন্সিল প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় জামায়াতে ইসলামী ছাড়াও বিএনপি, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) সহ প্রায় ৩০টি দল ও জোট অংশগ্রহণ করেছে।

গতকাল জামায়াতের অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও, আজ তাদের অংশগ্রহণ এই সংলাপের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এই কমিশনের উদ্দেশ্য হলো দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা তৈরি করা।

মঙ্গলবারের বৈঠকে  অংশ না নেওয়ার কারণ হিসেবে দলটি বলেছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতকে ‘ইগনোর’ করা হয়েছে বলে মনে করে দলটি। এর প্রতিবাদ হিসেবে তারা আজকের বৈঠকে যোগ দেবে না।

ওই দিন কমিশনের পক্ষ থেকে দুই ঘণ্টা পরে হলেও জামায়াতকে বৈঠকে যোগ দিতে অনুরোধ করা হয় ।তবে শেষ পর্যন্ত বৈঠকে অংশ নেয়নি জামায়াত।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঐকমত্য কমিশনের সভায় যোগ দিল জামায়াত

আপডেট সময় : ১২:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫