ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

সিরিজ হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই। কিন্তু ব্যস্ততায় ঠাসা সূচির কারণে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার সেই সিরিজ আয়োজন থেমে যায়। পরবর্তীতে আয়োজন করার শর্তে স্থগিত রাখা হয় সেই সিরিজ। যদিও সম্প্রতি সেই আলোচনা আবার শুরু হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ওয়ানডে খেলার আগেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনের আশাবাদ জানিয়েছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

শেষ পর্যন্ত সেটাই হলো। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হলো, অ্যাওয়ে সিরিজে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের সেই সিরিজের হোম দল হিসেবে থাকবে আফগানরা। যদিও খেলা হবে নিরেপেক্ষ ভেন্যুতে। নভেম্বরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে হবে তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজ। 

এখনো ভেন্যু নিশ্চিত না করলেও আপাতত দিন-তারিখ জানানো হয়েছে সেই সিরিজের। ৬ নভেম্বর, ৯ নভেম্বর এবং ১১ নভেম্বর তারিখ হবে সেই তিন ম্যাচ। বিসিবির পক্ষ থেকে মালেশিয়ার কুয়ালালামপুরে আয়োজনের কথা বলা হলেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বর্তমান হোম ভেন্যু আরব আমিরাতেই আয়োজন করা হচ্ছে এই ওয়ানডে সিরিজ।

নভেম্বর-ডিসেম্বরে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। সেই সফরের আগেই আফগানদের বিপক্ষে টাইগারদের সিরিজ আয়োজনে আলোচনা শুরু করেছিল বিসিবি। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেই আসর সামনে রেখেই ওয়ানডে ক্রিকেটে ফিরতে চায় বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

আপডেট সময় : ০৯:১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪