রাজধানীর ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম, কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর ও কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান।
উপপুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, শনিবার দুপুরে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের কিছু লোক সরকারবিরোধী মিছিল করতে সমবেত হলে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তবে এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।
চেতনায়২৪ ডেস্ক : 






































