ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস নয়: সারজিস আলম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব- দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস নয়। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের পুশইন, এজেন্ট পাঠানোকে আমরা দেশের বিরুদ্ধে চক্রান্ত মনে করি।

বৃহস্পতিবার দুপুরের দিকে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চোরঙ্গী মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, প্রয়োজনে আরও জীবন দিব, রক্ত দিব কিন্তু দেশের সার্বভৌমত্ব কোনো দেশের কাছে বিকিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। নিজের দেশ নিজের মা ফেলে দেশকে নিজের বুক দিয়ে আগলে রাখতে হবে। এই বাংলাদেশ শুধু ভারত নয় পৃথিবীর কোনো দেশের দাসত্ব করার দেশ না।

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। সম্পর্ক স্বাভাবিক ও ভালো যদি করতে চায় তাহলে প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে শ্রদ্ধা ও সম্মানের সম্পর্ক হতে হবে। আগের (পতিত আওয়ামী লীগ সরকার) মতো ওই রকম দাসত্বের সম্পর্ক আর হবে না।

সারজিস আলম বলেন, বাংলাদেশের টাকা বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট করে ভারতের আদানিদের পকেট ভারি করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে খুনি হাসিনার পরিবার ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে সমঝোতা করে তাদের কাছ থেকে লাখ লাখ কোটি টাকা পার্সেন্টেস নিয়েছে। এই চুরির টাকা দিয়ে তারা আজ দেশ ও দেশের বাইরে থেকে আপনার-আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

পৃথিবীর যেকোনো সীমান্ত রক্ষী বাহিনীকে টেক্কা দেওয়ার সক্ষমতা বিজিবির আছে উল্লেখ করে সারজিস আলম বলেন, সক্ষমতা মানে শুধু অস্ত্রের সক্ষমতা নয়। কলিজার সক্ষমতা থাকতে হবে। কলিজার সক্ষমতা বাংলাদেশের মানুষের ছিল বলেই ৭১ সালে ওইরকম অস্ত্র না থাকার পরেও স্বাধীনতা অর্জন হয়েছিল।

পথসভায় উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, শুধু বিজিবি না আপনারা প্রত্যেকেই সীমান্তের একেকজন করে সীমান্ত রক্ষী। যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকতে হবে। কোনো আপস নয় সর্বদা লড়াই চলবে।

বৃহস্পতিবার পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তিনি লালমনিরহাটে আসেন। দুপুরে পাটগ্রামের পর বিকালে তিনি হাতীবান্ধা মেডিকেল মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য দেন। পরে জেলার কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলায় একাধিক পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

কর্মসূচিতে তার সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু ও সাদিয়া ফারজানা দিনা এবং কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক ও সংগঠক রাসেল আহমেদ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস নয়: সারজিস আলম

আপডেট সময় : ০৭:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫