ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিএনপি নেতাকর্মীদের আরও ধৈর্য ধরতে হবে : এ্যানি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্মমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির নেতাকর্মীদের আরও ধৈর্য ধরতে হবে। নেতাগিরি করতে হলে জনগণকে সমীহ করতে হবে। খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দায়িত্ব আরও বাড়বে এবং সেই দায়িত্ব খুবই কঠিন ও চ্যালেঞ্জের। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদরের চরমটুয়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় এ্যানি আরও বলেন, ১৭ বছরের রাজনৈতিক ট্রেন্ট, ১৭ দিনে বা ১৭ মাসেই পরিবর্তন করা সম্ভব নয়। রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে মন-মানসিকতার পরিবর্তন করে আসল রাজনীতি ও আসল সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হতে হবে। তরুণ প্রজন্ম মনে করেন ১৭ বছরের যে রাজনৈতিক ট্রেন্ট চলে আসছে, সেটাই আসল রাজনীতি। হানাহানি-মারামারি করে রাজনৈতিক নেতা বনে যাবেন। সেটাই তাদের কাছে রাজনীতি মনে হচ্ছে। আসলে এটা রাজনীতি নয়।

চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট এমএন জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের পাইলট হাউজের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম লিটন, টুমচর ইসলামিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি, চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম মাওলানা আবু তাহেরসহ অনেকে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মসজিদের নামফলক উন্মোচন করেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের আরও ধৈর্য ধরতে হবে : এ্যানি

আপডেট সময় : ০৭:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫