ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন। শনিবার রোমে ইউনুসের হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এতে বলা হয়, বৈঠকে দুই নেতা পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি ও লাতিন আমেরিকা এবং এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী লুবেতকিন বাংলাদেশের সঙ্গে উরুগুয়ের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের ওপর জোর দেন। তিনি বিশেষ করে ঢাকা ও মার্কোসুর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান, যাতে উভয় অঞ্চলের সমৃদ্ধি নিশ্চিত হয়।

অধ্যাপক ইউনুস ও মন্ত্রী লুবেতকিন যুবসমাজে বিনিয়োগ এবং সামাজিক ব্যবসা উদ্যোগ প্রসারের কৌশল নিয়েও আলোচনা করেন। তারা ‘তিন শূন্য’ বিশ্ব—শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য কার্বন নিঃসরণ—গঠনের অভিন্ন লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং পররাষ্ট্রমন্ত্রী লুবেতকিনকে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সমন্বয়কারী লামিয়া মোরশেদ, ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট সময় : ১২:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫