রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকার পোপ ৮৮ বছর বয়সী ‘পোপ ফ্রান্সিস’ মারা গেছেন।
সোমবার (২১ এপ্রিল) এক ভিডিও বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ডব্লিআইওএন নিউজ।
লাতিন আমেরিকার প্রথম এই পোপ বিশ্ববাসীর জন্য শক্তিশালী ইস্টার বার্তা রেখে গেছেন।
রোববার (২০ এপ্রিল) সেন্ট পিটার্স স্কোয়ারে ৩৫ হাজারেরও বেশি লোকের ভিড়ের সামনে হাজির হন। ডাবল নিউমোনিয়ার গুরুতর আঘাত থেকে সেরে ওঠার পর এটি ছিল তার সর্বজনীন ভ্রমণ।
ইস্টার সানডে’র শুভেচ্ছা জানিয়ে তিনি গাজা, ইউক্রেন, কঙ্গো এবং মিয়ানমারের মতো যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে শান্তির আহ্বান জানিয়েছিলেন।
তিনি বলেন, আমি যুদ্ধরত পক্ষগুলির কাছে আবেদন করছি: যুদ্ধবিরতি ডাকুন, জিম্মিদের মুক্তি দিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা ক্ষুধার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন।
তিনি আরও বলেছেন, এই দিনে, আমি চাই আমরা সবাই নতুন করে আশা করি এবং অন্যদের প্রতি আমাদের আস্থা পুনরুদ্ধার করি, যার মধ্যে আমাদের থেকে আলাদা যারা আছে কারণ আমরা সবাই ঈশ্বরের সন্তান।
আন্তর্জাতিক ডেস্ক 





































