ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অনেকেই গ্রেফতার হয়েছে, আরও কেউ বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে। যদি শুনি কেউ বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাঁধাগ্রস্ত করা হচ্ছে, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও দেওয়া হবে।

প্রসঙ্গত, গত শনিবার বিকালে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। নিহত পারভেজ ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

এ ঘটনায় রাতেই নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। এতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

আপডেট সময় : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫