ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইম এশিয়ার ছাত্র নিহতের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে ‘ছুরিকাঘাতে’ জাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলের ঘটনায় রাতে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

জানা গেছে, নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।

রোববার (২০ এপ্রিল) সকালে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অপারেশন কর্মকর্তা একেএম মইনুদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। মোট আসামী আটজন। তারা সকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা বিষয়টি তদন্ত করছি এবং তাদের গ্রেফতারের চেষ্টাও চলছে।

যেভাবে ঘটনার সূত্রপাত

বনানী থানার অপারেশন কর্মকর্তা এসআই মাইনুদ্দিন বলেন, জাহিদুল প্রাইম এশিয়ার গলিতে চা-সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিল। ওই সময় সেখানে তিন মেয়েও ছিল। সেই মেয়েদের ইভটিজিং করা হয়েছে বলে দাবি করে তারা তাদের বন্ধুদের ফোন করে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উভয়পক্ষকে নিয়ে মীমাংসাও করে দেয়। কিন্তু এই ঘটনার প্রধান তিনজন মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী বিষয়টি দিকে মোড় ঘোরায়। তারা হাজারীপাড়া এলাকার ছেলেদের নিয়ে আসে এবং জাহিদুলের ওপর হামলা চালায়। এসময় জাহিদুল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাতপ্রাপ্ত হন। তারা তাকে ধারালো অস্ত্র আঘাত করে তারা পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় যারা জড়িত তারা সকলে প্রাইম এশিয়ার ছাত্র।

থানা সূত্র জানায়, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।

টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরাও অভিযোগ করেছেন, জাহিদুলকে বহিরাগতদের নিয়ে এসে হামলা করা হয়েছে। এসময় তার বুকে ছুরি মেরে তারা তাকে হত্যা করে। পরে এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পেটে হাত রাখা অবস্থায় পারভেজকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার আশপাশে কয়েকজন উদ্বিগ্ন অবস্থায় তার সাড়া পাওয়ার চেষ্টা করছেন।

এ ঘটনায় পরে জাহিদুলকে উদ্ধার করে সহপাঠীরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

প্রাইম এশিয়ার ছাত্র নিহতের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

আপডেট সময় : ১২:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫