ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরে সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল রোববার (২০ এপ্রিল) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে এনসিপি প্রতিনিধি দল নির্বাচন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে। এর মধ্যে রয়েছে—নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, দলীয় নিবন্ধনের সময়সীমা এবং আসন্ন নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতির মতো বিষয়গুলো।

শনিবার (১৯ এপ্রিল) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে এনসিপির পক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে থাকবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। দলটি রাষ্ট্রের মৌলিক সংস্কার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সোচ্চার।

নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধনসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। এবারের বৈঠকেও দলটির পক্ষ থেকে এসব ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক শুধুই আনুষ্ঠানিক নয়, বরং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে কমিশনের সঙ্গে একটি কার্যকর সম্পর্ক গড়ে তোলার দিকেও নজর দেবে এনসিপি।

দলটি ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একাধিক দফা বৈঠকে অংশ নিয়ে সংবিধান সংস্কার ও নির্বাচনব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছে। এবার নির্বাচন কমিশনের সঙ্গেও তারা একই ধারাবাহিকতায় নিজেদের অবস্থান তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

দুপুরে সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

আপডেট সময় : ১১:১৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫