ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৮ মাসে দেশে কিছুই সংস্কার হয়নি : আব্দুস সালাম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বিগত ৮ মাসে দেশে কিছুই সংস্কার হয়নি। আমরা চাই দেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরে আসুক। দেশে এখনো ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এর মোকাবিলা করতে হবে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে হবিগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে চলতে পারলে অনেক দূর এগিয়ে যাবে। এজন্য জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা করত হবে। তাকে অনুসরণ করেই এগিয়ে যেতে হবে। তিনি ছিলেন দেশের একজন প্রকৃত সংস্কারক।

তিনি বলেন, স্বৈরাচারী সরকার দেশের মানুষের নির্যাতন করতেন বলেই আজ দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। বিগত ১৭টি বছর দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে।

জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজি এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, পাবলিক প্রসিকিউটর পিপি মো. আব্দুল হাই, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ। পরে ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ, খাতা, পেন্সিলসহ বিভিন্ন উপকরণ বিতরণকরণ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮ মাসে দেশে কিছুই সংস্কার হয়নি : আব্দুস সালাম

আপডেট সময় : ১০:৩০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫