ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জিগাতলায় চাঁদা আদায়কারী সেই যুবক আটক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনের সড়কে প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা আদায়কারী সেই যুবককে আটক করেছে পুলিশ। তার নাম আশরাফুল (২৩)। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

আটককৃত যুবক রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে।

মাসুদ আলম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক একটি প্রাইভেটকারের মালিকের কাছ থেকে চাঁদা আদায় করছেন। ভিডিওটি দেখে সেই যুবককে শনাক্ত করে অবশেষে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সন্ধ্যা থেকে ট্রাফিক পুলিশের একটি গ্রুপে সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। তাতে কারের মালিক ছেলেটির সাথে কথা বলছেন এবং তাকে চাঁদা দিচ্ছেন। পরে বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হলে পুলিশ বিষয়টি আমলে নিয়ে রাতেই তাকে আটক করে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জিগাতলায় চাঁদা আদায়কারী সেই যুবক আটক

আপডেট সময় : ১০:৩০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫