ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা নিয়ে বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বেলা ১২টায় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছিল বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। বিএনপির চাওয়া অনুযায়ী ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় এ সময় দিয়েছে বলেও জানা গেছে।

এদিকে দলটির নেতারা জানিয়েছেন, বুধবারের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী, তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকতে পারে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে চান নেতারা।

এছাড়াও বৃহস্পতিবার বেলা ৩টায় সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র বৈঠক

আপডেট সময় : ০৭:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫