ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ: চরমোনাই পীর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পরে দেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি পরিবেশ তৈরি হয়েছে। আমরা বিভিন্ন সময় আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ ও তত্ত্বাবধায়ক সরকারের শাসন দেখেছি। কেউই আমাদের শান্তি ও সমৃদ্ধি দিতে পারেনি। ইসলামী নীতি আদর্শের বাইরে থেকে দেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অসম্ভব। এজন্যই দেশের মানুষ ইসলামী শাসন দেখতে চায়। সেই পরিবেশও এখন তৈরি হয়েছে। আমরা আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একত্রিত হয়ে ইসলামের পক্ষে একটি ভোটবাক্স দেওয়া যায় তা চিন্তা করেছি। এ বিষয়ে জোরেসোরে কাজ চলছে।

বুধবার (৯ এপ্রিল) রাতে বাগেরহাট শহরের খারদ্বার মাদরাসা ময়দানে মাহফিলের আগমুহূর্তে সংবাদকর্মীদের তিনি এসব কথা বলেন।

সংস্কার ও নির্বাচন বিষয়ে সংবাদকর্মীদের প্রশ্নে তিনি বলেন, গেল ১৫ বছরের বেশি সময় ধরে ফ্যাসিস্ট সরকার দেশে যা ইচ্ছে তাই করেছে। প্রতিটি ক্ষেত্রে তাদের দোসররা রয়েছে। দেশটা একটা বিদেশী তাবেদার বানিয়ে রেখেছিল। সংবিধানটিকে তারা নিজেদের দলীয় একটি কাগজের মত করে ফেলছিল। যখন যা মন চেয়েছে, তখন তা সংবিধানে বসিয়েছে। নিজেদের প্রয়োজনে সংশোধন করা হয়েছে। এজন্য নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। তবে সেটি যৌক্তিক এবং যতটুকু না হলে নয়, ততটুকু করেই নির্বাচন দেওয়া উচিত। আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার যে ঘোষণা এসেছে, আমরা এবং দেশের মানুষ এটাকে সাধুবাদ জানাই। স্থানীয় সরকার নির্বাচনের পরে জাতীয় হলে, কোন সমস্যা আছে বলে আমাদের মনে হয় না।

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার বিষয়ে চরমোনাই পীর বলেন, পহেলা বৈশাখ উদযাপিত হবে দেশিয় সংস্কৃতিতে। তবে দেশিয় সংস্কৃতির নামে উলঙ্গপানা ও বেহায়াপানা না করতে আমরা অনুরোধ করেছি।

ফিলিস্তিনে গণহত্যার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, আল্লাহ আমাদের যতটুকু শক্তি দিয়েছে, সেই অনুযায়ী প্রতিবাদ করছি। সারা পৃথিবীর মানুষ ইসরাইলের বিরুদ্ধে কথা বলছে, আমরা বাংলাদেশিরাও গণহত্যার প্রতিবাদ করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। তবে বাংলাদেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ থেকে যারা লুটপাট করেছে, তাদেরকে ধিক্কার জানান এই ধর্মীয় নেতা। সবাইকে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া এবং দোয়া করার আহবান জানান চরমোনাই পীর।

এদিন খারদ্বার কারিমীয়া বহুমুখী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ছাড়াও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ: চরমোনাই পীর

আপডেট সময় : ০৬:২৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫