ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৬৭ রোহিঙ্গা উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের সময় ১৬৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এছাড়াও মানবপাচারের শিকার হওয়াদের মধ্যে বাঙালি পুরুষ ছিলেন ৪২ জন।

বুধবার (৮ এপ্রিল) রাতে সেন্টমার্টিন থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় পাচারকারী চক্রের ১২ সদস্যকে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বুধবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সেন্টমার্টিনে টহল দেওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা দেখতে পান যে, একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের বোট দিয়ে কিছু লোককে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে।

বোটটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের পিছু নেয় কোস্টগার্ড। এরপর রাত সাড়ে ৮টার দিকে সেন্টমার্টিনের ছেরাদ্বীপের পূর্ব পাশে এটি আটক করা হয়।

পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বোটে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, তাদের অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছে।

উদ্ধারকৃতদের মধ্যে রোহিঙ্গাদের পুরুষ-৬৭, নারী ৭২ এবং শিশু ২৮ জন। আর বাঙালি পুরুষ ছিলেন ৪২ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৬৭ রোহিঙ্গা উদ্ধার

আপডেট সময় : ১১:১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫