ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাঁচবেন না এসিপি প্রদ্যুমন! মন ভাঙল দর্শকের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

২০ বছরের এক লম্বা সময় ধরে যাদের জনপ্রিয়তা এখনও তুঙ্গে, তারা হলেন, এসিপি প্রদ্যুমন, অভিজিৎ ও দায়া। পরিচিত এই নামগুলো শুনে নিশ্চয়ই বুঝতে বাকি নেই- কাদের কথা বলা হচ্ছে! সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’-এর এই প্রিয় মুখ তারা। কিন্তু দর্শকদের জন্য দুঃসংবাদ হলো, তাদের মধ্যে এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না।

বিষয়টি খুলে বললে, ‘সিআইডি’ থেকে চিরতরে সরে যেতে চলেছেন এসিপি প্রদ্যুমন চরিত্রের অভিনেতা শিবাজি সাতম। আর এ খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকের।

ভারতীয় গণমাধ্যমসুত্রে খবর, জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো-এ খুব শীঘ্রই একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকেরা। যেখানে মারা যাবেন এসিপি প্রদ্যুমন; আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।

এদিকে অভিনেতার ‘সিআইডি ২’ ছাড়ার খবরে তোলপাড় বিনোদন জগৎ। সনি এন্টারটেইনমেন্ট তার এই বিদায়ের খবর প্রকাশ করে লিখেছে- ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- রেস্ট ইন পিস এসিপি।

পোস্টটি প্রকাশ হতেই মাথায় বাজ পড়ার উপক্রম তার ভক্তদের। অনেকে ধরে নিয়েছেন- না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই অভিনেতা। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়। তিনি শুধু অভিনয় থেকেই বিদায় নিচ্ছেন। কিন্তু সেটাও, মেনে নিতে পারছেন না তারা।

এসিপি প্রদ্যুমন চরিত্রটি একটি আগামী পর্বে বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। পর্বটির শুটিংও ইতোমধ্যে শেষ। খুব তাড়াতাড়িই এটা সম্প্রচারিত হবে।

এদিকে শোনা যাচ্ছে, অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই শো ছাড়ছেন অভিনেতা। তাই এর মধ্যেই নতুন ‘এসিপি’র খোঁজ শুরু করেছে প্রযোজনা সংস্থা।‌ তবে শিবাজিকে ছাড়া এই শোয়ের জনপ্রিয়তা কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁচবেন না এসিপি প্রদ্যুমন! মন ভাঙল দর্শকের

আপডেট সময় : ১০:৩৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫