ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষ, চাপ বাড়ছে রাজধানীতে

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে মানুষের চাপ বেড়েছে রাজধানীতে। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলো দিয়ে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।

শনিবার (৫ এপ্রিল) পুরো সদরঘাট এলাকায় দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। রোববার প্রথম কর্মদিবস। সে হিসাবে রাজধানীতে ফিরে আসা মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। আগামীকালও একই ধরনের ভিড় থাকবে বলে মনে করছেন তারা।

লঞ্চ কর্মীরা বলছেন, গত দু’দিনের চেয়ে আজ ভিড় বেশি। ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশ্য ছেড়ে গেছে। ফলে টার্মিনালে মানুষ জট ও জনদুর্ভোগ লক্ষ্য করা গেছে। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে তাদের।

অন্যদিকে এখনো নাড়ির টানে ঢাকা ছাড়ছে কিছু কিছু মানুষ। সবকিছু মিলিয়ে রাজধানী এখন অনেকটাই ফাঁকা ও যানজটমুক্ত বলা যায়।

বিআইডব্লিটিএ সূত্র জানায়, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে সরাসরি দিন ও রাত্রিকালীন সার্ভিস মিলিয়ে শতাধিক লঞ্চ সরাসরি যাতায়াত করছে। তবে বিশেষ লঞ্চগুলো অতিরিক্ত যাত্রীদের চাহিদা বিবেচনা করে চলাচল করে। সাধারণ সময়ে লঞ্চগুলো বাই রোটেশন তালিকা অনুসারে চলাচল করে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ঈদের ছুটি শেষ, চাপ বাড়ছে রাজধানীতে

আপডেট সময় : ১২:২০:১০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫