ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ–পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন দ্বীপ। শনিবার (০৫ এপ্রিল) ভোরে ৬.৯ মাত্রার এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়।

লাইভ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোর ৬টা ৪ মিনিটে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয় নিউ ব্রিটেন দ্বীপে। ওই দ্বীপের উপকূলের অন্তত ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস। এর ফলে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়ে যায়। জারি করা হয় সুনামি সতর্কতা।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে ৬.৯ মাত্রার প্রথম কম্পনের কয়েক মিনিটের মধ্যে জোরালো ‘আফটারশক’ হয়, যার মাত্রা ছিল ৫.৩। জোড়া কম্পনের ফলে ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দু’টি কম্পনের মধ্যে ব্যবধান ছিল ৩০ মিনিটের।

দক্ষিণ–পূর্ব এশিয়ার ভূমিকম্প বলয়ের অন্তর্গত পাপুয়া নিউগিনিতে এবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির তথ্য এখন প্রকাশ হয়নি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আপডেট সময় : ১২:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫