ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে, প্রশ্ন মির্জা আব্বাসের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে? অনেকে বলেন, সংস্কারের কথা বললে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। আমি বলবো, যারা এ কথা বলেন তাদেরই মাথা খারাপ হয়ে যায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৩১ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে হতদরিদ্র পথচারীদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি শেষে তিনি এ সব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমি এককভাবে জানতে চাই, এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে?

সংস্কার কমিটির সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, যেটা বাংলাদেশে চলে না এ রকম অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে। আমরা সচল প্রস্তাব দিয়েছি, যে প্রস্তাব বাংলাদেশের মানুষের জন্য গ্রহণযোগ্য হবে।

নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন আব্বাস।

৩১ দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কিছু প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।তিনি বলেন, ৩১ দফা যদি ফলো করা হয়। তাহলে সংস্কারের অন্য কিছু প্রয়োজন নেই। এখানে সবকিছু আছে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব বদরুল আলম সবুজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে, প্রশ্ন মির্জা আব্বাসের

আপডেট সময় : ১১:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫