ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত কারাবন্দি ইমরান খান!

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার শাসন এবং মানবাধিকার ও গণতন্ত্রের জন্য প্রচেষ্টায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

শনিবার ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ)-এর সদস্যরা এই ঘোষণা দেন। এটি গত ডিসেম্বরে প্রতিষ্ঠিত একটি অ্যাডভোকেসি গ্রুপ, যারা নরওয়েজিয়ান রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামেরও সদস্য। আনাদোলু এজেন্সি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পার্টিয়েট সেন্ট্রাম বলেছে, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মনোনীত করার অধিকারী এমন একজনের সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি।

এর আগে, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ২০১৯ সালেও ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। প্রতিবছর, নরওয়েজিয়ান নোবেল কমিটি শত শত মনোনয়ন পায়। এরপর তারা দীর্ঘ আট মাসব্যাপী প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী নির্বাচন করে।

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি। গেল জানুয়ারিতে, কর্তৃত্বের অপব্যবহার এবং দুর্নীতির সঙ্গে সম্পর্কিত একটি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত কারাবন্দি ইমরান খান!

আপডেট সময় : ০৪:২৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫