ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

টিকিট কালোবাজারি বন্ধ করতে পারলেই রেল লাভের মুখ দেখবে : রেলপথ উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

দুর্নীতি ও অপচয় রেলের লোকসানের কারণ বলে জানিয়ে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেছেন, টিকিট কালোবাজারি রোধ করতে পারলেই রেল লাভের মুখ দেখবে।

বুধবার (২৬ মার্চ) সকালে ঢাকা- নরসিংদী- ভৈরববাজার- নরসিংদী-ঢাকা রুটে চলাচলকারী নরসিংদী কমিউটার-১ ও নরসিংদী কমিউটার-৪ ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

এসময় উপদেষ্টা বলেন, ঢাকার বাইরে উন্নয়নে জোরদার দিয়ে নামফলকবিহীন উন্নয়নের যুগ সূচনা করতে চায় অন্তবর্তী সরকার।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রীদের চাহিদা মাথায় রেখে বিভিন্ন রুটে আরও নতুন নতুন ট্রেন চালু করা হবে। তবে লোকসান থেকে বের না হতে পারলে রেল সেবা কমানো ছাড়া কোনো উপায় থাকবে না সরকারের।

জানা গেছে, এবারের রেলপথের ঈদযাত্রায় ভোগান্তি পরিবর্তে স্বস্তিতে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। গত দুই দিনের তুলনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের কিছুটা ভিড় দেখা গেলেও, সরকারি ছুটির দিন উপলক্ষে যেই ভিড় হবার কথা তেমনটা লক্ষ্য করা যায়নি।

সকাল থেকে সবগুলো ট্রেনই কোনো শিডিউল মিস না করে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টিকিট কালোবাজারি বন্ধ করতে পারলেই রেল লাভের মুখ দেখবে : রেলপথ উপদেষ্টা

আপডেট সময় : ১১:১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫