ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৭১ এবং ২৪ আলাদা কিছু না : নাহিদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

৭১ ও ২৪ এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না। তাদের প্রতিহত করবে এনসিপি।

তিনি বলেন, পুরানো সংবিধান চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেয়ার পাঁয়তারা চলছে।

নাহিদ বলেন, সামনের দিনে আর যেন রক্ত দিতে না হয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই। ৭১ এবং ২৪ আলাদা কিছু না। একাত্তরে যা চেয়েছিলাম চব্বিশে তা অর্জন হয়েছে। যারা এটাকে পরস্পরবিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

৭১ এবং ২৪ আলাদা কিছু না : নাহিদ

আপডেট সময় : ১১:০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫