ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মেক্সিকোতে গাড়ি খাদে পড়ে নিহত ১২

দুর্ঘটনাটি ঘটেছে উত্তর মেক্সিকোর প্রদেশ নুয়েভো লিওনে গাড়ি খাদে পড়ে ১২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও চারজন।

রাস্তা থেকে প্রায় ৪০০ ফুট নিচে গাড়ি পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে খাদে পড়ে যাওয়ার পর গাড়িতে আগুন লেগে যায় এবং সেই আগুন আশপাশের বনেও ছড়িয়ে পড়ে। পরে আগুন নেভানোর জন্য হেলিকপ্টার পাঠানো হলেও তা নিয়ন্ত্রণের আগেই ২ হেক্টর জমি পুড়ে গেছে বলে জানা গেছে।

সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার উত্তর মেক্সিকোতে একটি ভ্যান খাদে পড়ে আগুন ধরে যাওয়ার পর ১২ জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে।

সান্তিয়াগো পৌরসভার মেয়র ডেভিড দে লা পেনা এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেছেন, দুর্ঘটনাটি গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে মনে হচ্ছে।

প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩৯৪ ফুট (১২০ মিটার) খাদে পড়ে যাওয়া ভ্যানটিতে ১৬ জন যাত্রী ছিলেন। যাত্রীরা কোথা থেকে এসেছিলেন এবং চালকও ওই ১৬ জনের মধ্যে ছিলেন কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলেই কিছু লোক মারা গেলেও, অন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তারা পরে মারা যান। কর্তৃপক্ষের শেয়ার করা বেশ কিছু ছবিতে দেখা গেছে, একটি শুকনো বন থেকে ধোঁয়া উঠছে, যেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং একটি হেলিকপ্টার সেই আগুন নেভানোর জন্য কাজ করছে।

রাজ্য কর্তৃপক্ষ অনুমান করছে, আগুন নিয়ন্ত্রণে আনার আগে প্রায় দুই হেক্টর জমি পুড়ে গেছে।

মেক্সিকোতে অবশ্য সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। এই মাসের শুরুতে দক্ষিণ মেক্সিকোতে একটি বাস উল্টে যাওয়ার ফলে ১১ জন মারা যায়। গত মাসে, দক্ষিণ মেক্সিকোতেও একটি বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষে ৪১ জন মারা যায়।

আর গত বছরের শেষের দিকে মধ্য মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেক্সিকোতে গাড়ি খাদে পড়ে নিহত ১২

আপডেট সময় : ০২:২৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫