ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রীও নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে নিহত হওয়ার পর তিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন।

সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার খান ইউনিসের হাসপাতালকে কেন্দ্র করে বিমান হামলা করেছে ইসরায়েল। এই হামলায় চিকিৎসাধীন অবস্থায় থাকা নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া ইসমাইল বারহুম নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, একটি বিস্তৃত গোয়েন্দা তথ্য অনুসরণ করে বেসামরিক ক্ষতি কমানোর জন্য আধুনিক অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

এদিকে, ইসমাইল বারহুমকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাটি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এবং বিবিসি অ্যারাবিকে ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আলজাজিরার সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখন হঠাৎ করে মিসাইল সদৃশ্য কিছু একটি এসে হাসপাতালটিতে আঘাত হানে।

এরপরই সেখানে আগুন লেগে যায়। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে হাসপাতালটি হামলায় নতুন করে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থল থেকে ফুটেজে দেখা গেছে যে একটি সিঁড়ির পাশের একটি অংশে আগুন লাগা ছাড়া হরতালটিতে হাসপাতাল ভবনটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রীও নিহত

আপডেট সময় : ১২:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫