ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের আরসা প্রধান ৫ সহযোগীসহ র‍্যাবের হাতে গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ছয়জনকেই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিন বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান গ্রেফতার ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মিয়ানমারের আরসা প্রধান ৫ সহযোগীসহ র‍্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫