ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নতুন দলের নিবন্ধন : ইসির গণবিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের রুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন (ইসি) যে গণবিজ্ঞপ্তি জারি করেছিল, তা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট এই আদেশ দেন।

এ সংক্রান্ত রিট দায়ের করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম। রিটটি দায়ের হয় সোমবার (১৭ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, আমরা রিটে কয়েকটি বিষয়কে চ্যালেঞ্জ করেছি, যার মধ্যে অন্যতম হলো—ইসির আইন অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে ১০০ উপজেলা ও ২২ জেলায় দলের কমিটি থাকতে হবে। কিন্তু পাহাড়ি জনসংখ্যা অধ্যুষিত তিন জেলায় মাত্র ২০টি উপজেলা রয়েছে। ফলে ওই এলাকার জনগণ রাজনৈতিক দল গঠন করতে পারবেন না। এতে করে পাহাড়ি জনগোষ্ঠী রাজনৈতিক দল গঠনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, রিটে ইসির গণবিজ্ঞপ্তি বাতিলেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ১০ মার্চ, ইসি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে রাজনৈতিক দলগুলোকে আগামী ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধন করতে আবেদন জানানো হয়েছিল।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দলের নিবন্ধন : ইসির গণবিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের রুল

আপডেট সময় : ০১:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫