ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচয় প্রকাশের পর পজিটিভ ফিডব্যাক পাচ্ছি: ঢাবি শিবির সেক্রেটারি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বলেছেন, পরিচয় প্রকাশ করার পর পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যাপারে ৯০ শতাংশ পজিটিভ রিভিউ পাওয়া যাবে। বৃহস্পতিবার বিকালে ঢাবির টিএসসিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এতোদিন পরিচয় গোপন রাখার কারণ, আমাদের আগের বড় ভাইদের ক্রসফায়ার করে হত্যা করা হয়েছে। সবাই দলের পরিচয় ভুলে গিয়ে আন্দোলন করেছে। আন্দোলনে যেমন আমরা একসঙ্গে কাজ করেছি, এখনও অন্য দলের সঙ্গে মিলে কাজ করবো।

শিবিরের সেক্রেটারি জানান, ছাত্রশিবির নিয়মতান্ত্রিক রাজনীতি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতির বিষয়ে ‘হ্যা’ বা ‘না’ করার জন্য বিশ্ববিদ্যালয়ের তিনটি অথরিটি আছে। অন্য কেউ এ সিদ্ধান্ত নিতে পারে না। তারা হলো- সিন্ডিকেট, সিনেট ও অ্যাকাডেমিক কাউন্সিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

পরিচয় প্রকাশের পর পজিটিভ ফিডব্যাক পাচ্ছি: ঢাবি শিবির সেক্রেটারি

আপডেট সময় : ০২:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪