ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

হুথির হুমকির পর ইয়েমেনে মার্কিন হামলা, নিহত ২৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেওয়ায় লোহিত সাগরে আবারো ইসরায়েলি জাহাজে সম্প্রতি হামলার হুমকি দিয়ে ছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা।

এ হুমকির পর শনিবার (১৫ মার্চ) রাতে যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। খবর আল-জাজিরার।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের পাল্টা হুমকি দিয়ে বলেছিলেন, লোহিত সাগরের জাহাজে হামলা হলে ইয়েমেনে ‘নরকের বৃষ্টিপাত হবে।

ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। মূলত গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পর হুথিদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র।

মূলত গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধের কারণে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে পুনরায় হামলা শুরু করার হুমকি দেওয়ার পরে যুক্তরাষ্ট্র এই হামলা চালাল। গাজা ভূখণ্ডে ইসরায়েলি অবরোধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে।

এদিকে ইয়েমেনের আল মাসিরাহ টিভি দেশটির রাজধানী সানা এবং সাদা শহরে নতুন করে ইসরায়েলি হামলার খবর দিয়েছে।

হুথিদের সহযোগী এই চ্যানেলটি জানিয়েছে, সাদায় হামলায় সেখানে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

ইয়েমেনে্ এই মার্কিন হামলাকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যাল-এ এক বিবৃতিতে বলেছেন, তোমাদের সময় শেষ এবং আজ থেকে তোমাদের হামলা বন্ধ করতে হবে। যদি তা না করো, তাহলে তোমাদের উপর এমন বৃষ্টিপাত হবে- যা তোমরা আগে কখনও দেখনি।

ট্রাম্পের বিবৃতিতে আরো বলা হয়, আমি আজ (শনিবার) মার্কিন সেনাবাহিনীকে ইয়েমেনে হুথি ‘সন্ত্রাসী’দের বিরুদ্ধে একটি শক্তিশালী সামরিক অভিযান শুরু করার নির্দেশ দিয়েছি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হুথির হুমকির পর ইয়েমেনে মার্কিন হামলা, নিহত ২৩

আপডেট সময় : ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫