ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতদের সহকর্মীরা। এতে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দিয়েছে। 

সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যানবাড়ীতে দুই পাশের সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা কাজী জাহিদুর রহমান আবির গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট

আপডেট সময় : ১০:৪৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫