ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন উপদেষ্টা হিসেবে তিনি শপথগ্রহণ করবেন বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘বুধবার সকাল সাড়ে ১০টায় তাকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। সকাল ১১টায় উপদেষ্টা হিসেবে তার শপথ হবে।’

এদিকে, বঙ্গভবনের একটি সূত্র ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে দরবার হল শপথের জন্য প্রস্তুত করা হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

তবে শুধু আমিনুল ইসলাম নাকি অন্য আরও কেউ শপথ নিবেন তা নিশ্চিত হওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

আপডেট সময় : ০৩:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫