ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এ অবস্থায় সারা দেশে আগামী দুইদিন তাপমাত্রা কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ ও আগামীকাল মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বর্ধিত পাঁচ দিন দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

আপডেট সময় : ১২:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫