বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কলমের খোঁচায় চুরি বন্ধ করুন। আপনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাই ন্যায়বিচার ও সততার প্রতি অবিচল থাকতে হবে। প্রতিটি প্রাণীর রিজিকের মালিক আল্লাহ। বৈধভাবে উপার্জন করলে ঠিক আছে, কিন্তু অবৈধ সম্পদ রেখে কোনো লাভ নেই। অবৈধভাবে অর্জিত সম্পদ কালই বিক্রি করে দিন, সরকারের ফান্ডে জমা দিয়ে দিন। আর তা না হলে কোনো মাফ নেই।
মানসিকতার পরিবর্তনের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের মানসিকতায় সমস্যা, আমরা শুধু নিজের স্বার্থ দেখি। কিন্তু চুরি করে ঘি খাওয়ার চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া অনেক ভালো। ভালো হতে কোনো পয়সা লাগে না।
সরকারি দফতরগুলোর দীর্ঘসূত্রিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফাইল আটকে রাখার প্রবণতা দেখা যায় আমাদের দেশে। জনগণের সুবিধার্থে ফাইল দ্রুত নিষ্পত্তি করুন, যেন দেশ ও অর্থনীতি এগিয়ে যেতে পারে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও ন্যায়বিচারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
চেতনায়২৪ ডেস্ক : 


































