ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ট্রাম্পের কাছে ক্ষমা চাইবো না : জেলেনস্কি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। 

বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

জেলেনস্কি ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বিনিময়ের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেছেন। খবর তাস ও ফক্স নিউজের।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাত্কারে জেলেনস্কি এ কথা বলেন। তিনি মনে করেন, ট্রাম্পেরই তার কাছে ক্ষমা চাওয়া উচিৎ।

জেলেনস্কি বলেছেন, আমি মার্কিন প্রেসিডেন্টকে সম্মান করি, আমি আমেরিকান জনগণকে সম্মান করি। আমি মনে করি, আমাদের খুব খোলামেলা এবং খুব সৎ হতে হবে।

জেলেনস্কি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক, আমাদের জনগণের মধ্যে রয়েছে শক্তিশালী সম্পর্ক।

শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বৈঠকে ট্রাম্পকে চিৎকার -চেঁচামেচি করতে শোনা যায়। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মানজনক মন্তব্য করায় জেলেনস্কিকে তিরস্কার করেন।

এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, জেলেনস্কি কিয়েভকে দেওয়া সহায়তা ও সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে কখনও ধন্যবাদ জানাননি।

বৈঠকের পর নির্ধারিত একটি সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং ইউক্রেনের প্রতিনিধিদল দ্রুত হোয়াইট হাউস ত্যাগ করে। দ্বিপাক্ষিক আলোচনা এবং ইউক্রেনীয় খনিজ সম্পদের চুক্তির আর স্বাক্ষরিত হয়নি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের কাছে ক্ষমা চাইবো না : জেলেনস্কি

আপডেট সময় : ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫