ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূস জানালেন নির্বাচন কবে হবে

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে এ ব্যাপারে সেনাপ্রধানের বক্তব্যের জেরে আলোচনা যখন তুঙ্গে তখন এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জানিয়েছেন, চলমান সংস্কারকাজ শেষে এবং একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকার কাজ সম্পন্ন হলে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা একটি বৈঠকে এই কথা জানান। স্থানীয় সময় মঙ্গলবার ও বাংলাদেশ সময় বুধবার (সকালে) জাতিসংঘ সদর দফতরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে অধ্যাপক ইউনূস নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে, সে সম্পর্কে কথা বলেন।

ড. ইউনূস বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ড. ইউনূস জানালেন নির্বাচন কবে হবে

আপডেট সময় : ০৯:৩৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪