ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

টানা ২৬ ঘণ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে আহতরা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে এক দফা দাবিতে টানা ২৬ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। বুধবার সকাল ৯টা থেকে তারা সেখানে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার প্রধান ফটক ঘুরে দেখা যায়, প্রায় ৩০ জন আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন গেটের সামনে। জাতীয় পতাকাবাহী সরকারি কোনো গাড়ি ফটকের সামনে এলেই তারা স্লোগান দিচ্ছেন— এক দুই তিন চার, সব শালারা বাটপাড়।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে এখানে তারা খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন। সকালে অনেকে আশপাশে কোথাও গিয়েছেন। ফলে এখন মানুষের সংখ্যা কম। তবে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই আন্দোলনে আহতরা রওনা হয়েছেন।

দাবি আদায়ে তারাও দুপুর-বিকেল নাগাদ যোগ দেবেন।

শুরুতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি এলেও পরে তারা এক দফা দাবিতে অনড়। জুলাই আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছিটা গুলিতে আহত হয়েছিলেন নাজমুল আহসান। পরে তিনি চিকিৎসা নিয়েছিলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সকালে নাজমুল বলেন, ‘আমাদের তিন ক্যাটাগরিতে ভাগ করে সরকার বৈষম্য তৈরি করছে। গুলিবিদ্ধ যারা আছেন, তাদের সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। যা স্পষ্ট বৈষম্য হিসেবে দেখছি আমরা। তাই আমরা দুটি ক্যাটাগরি চাই। আমাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালবে।

দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।

তিনি আরো বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে থাকা জুলাই বিপ্লবে আহতদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা ইতোমধ্যে রওনা হয়েছেন ঢাকার উদ্দেশে। আশা করছি, দুপুর থেকে বিকেলের মধ্যে সবাই উপস্থিত হবেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা ২৬ ঘণ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে আহতরা

আপডেট সময় : ০২:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫