ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকায় ৫ মিলিয়ন ডলারে নাগরিকত্ব, ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ধনী অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’র মাধ্যমে আমেরিকান নাগরিকত্ব সহজে পাওয়ার পরিকল্পনা করছেন, যা ৫ মিলিয়ন ডলারে কেনা যাবে।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এ নতুন নীতির ঘোষণা করেন।

ট্রাম্প বলেন, ‘আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে। যা আমেরিকায় নাগরিকত্বের একটি নতুন পথ। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তারা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে এসে তারা সফল হবেন।’

নতুন ‘গোল্ড কার্ড’ পেতে গেলে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে। অর্থাৎ আমেরিকার নাগরিকত্ব পেতে গেলে খরচ করতে হবে অনেক পরিমাণ টাকা।

ট্রাম্প জানান, আগামী দু’সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে।

উল্লেখ্য, আমেরিকায় বিদ্যমান ‘ইবি-৫ প্রোগাম’কে প্রতিস্থাপন করতে চলছে এই ‘গোল্ড কার্ড’ সিস্টেম। নতুন এই সিস্টেম চালু করা হলে ‘ইবি-৫ প্রোগাম’ আর থাকবে না বলেই মনে করা হচ্ছে।

ট্রাম্পের মতে, এই উদ্যোগটি দ্রুত জাতীয় ঋণ পরিশোধ করতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে ‘গোল্ড কার্ড’ চালু করবেন, যা বিদেশি বিনিয়োগকারীদের মার্কিন চাকরি তৈরি বা সংরক্ষণের জন্য প্রচুর অর্থ প্রদান করে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেবে।

সূত্র: এনডিটিভি
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আমেরিকায় ৫ মিলিয়ন ডলারে নাগরিকত্ব, ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার

আপডেট সময় : ১২:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫