ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কে হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা?

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাহিদ ইসলাম।

নাহিদের পদত্যাগের পর আলোচনা শুরু হয়েছে এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন।

নিয়ম অনুযায়ী, কোনো উপদেষ্টা পদত্যাগ করলে তাৎক্ষণিক ওই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনি বণ্টন করে দেন।

তবে নাহিদ ইসলামের পদত্যাগের পর ওই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব তাৎক্ষণিক বণ্টন করা হয়নি। মন্ত্রিপরিষদ সূত্র জানা গেছে, আজ তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের না-ও হতে পারে।

বিষয়টি নিয়ো আলোচনা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আলোচনায় আছে আরেক উপদেষ্টা মো. মাহফুজ আলমের নাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে উপদেষ্টা করা হলেও তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না।

গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন।

এ ছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্যও আলোচনা চলছে। তবে সরকারি সূত্র জানিয়েছে, কোনো নতুন লোক উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে না। যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের মধ্যেই বণ্টন হতে পারে নাহিদ ইসলামের এই দুই মন্ত্রণালয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কে হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা?

আপডেট সময় : ০৭:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫