ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ডিসেম্বরে নির্বাচনের টার্গেট নিয়েই তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বর সামনে রেখে ভোট করতে গেলে আগামী জুলাই-আগস্ট থেকেই নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকবে কমিশনের।ৎ

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বর সামনে রেখে ভোট করতে গেলে আগামী জুলাই-আগস্ট থেকেই নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকবে কমিশনের।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি।

ইসি আনোয়ারুল বলেন, সাধারণত ৪৫ থেকে ৫৫ দিন হাতে রেখে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ডিসেম্বর টাইমলাইন করেই আমরা এগিয়ে যাচ্ছি। ডিসেম্বর সামনে রেখেই যেন শিডিউল ঘোষণা করতে পারি সেই হিসেবে এগিয়ে যাচ্ছি। রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে। নির্বাচন কমিশন বাস্তবতা মেনে কাজ করছে। ডিসেম্বর মাসে নির্বাচন করতে গেলে যে যৌক্তিক সময় লাগবে সেই সময়ে শিডিউল ঘোষণা করবো ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন কারও সুবিধা-অসুবিধা বিবেচনায় নেবে না। কারও নির্দেশনা নয়, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, যৌক্তিক সময়ে তফসিল, কোনো চাপ নেই, কোনো চাপের কাছে নতি স্বীকার করবো না। সময় বলে দেবে আমরা কি করবো। ভোট অ্যাজ আরলি অ্যাজ পসিবল আমরা এগিয়ে যাবো। আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি।

স্থানীয় ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইসি বলেন, স্থানীয় সরকার এবং সংসদ নির্বাচন বিবেচনায় নিচ্ছে। আমাদের কথা হচ্ছে ডিসেম্বর সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখন সরকার যদি স্থানীয় নির্বাচনের কিছু দিক রয়েছে যেমন পৌরসভা, সিটি নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন। কেউ কেউ বলছে একই সঙ্গে সম্ভব কি না। একই সঙ্গে এসব নির্বাচন করতে গেলে কিছু প্রস্তুতি থাকতে হবে, যা কমিশনের নজরে এখনো আসেনি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে নির্বাচনের টার্গেট নিয়েই তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫