ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ভারতসহ ৪ দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

ভারতসহ ৪টি দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিকসের ৫ দেশ– ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা আছে এই হুমকির আওতায়।

ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে, ব্রিকস দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে তাদের পণ্যের ওপর ১৫০% শুল্ক আরোপ করা হবে।

ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘ব্রিকস রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল… তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল।’

ট্রাম্প আরও উল্লেখ করেন যে, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন, ‘যে কোনো ব্রিকস রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে, তবে তাদের পণ্যের ওপর ১৫০% শুল্ক আরোপ করা হবে। আমরা তোমাদের পণ্য চাই না।’

এই হুমকির পর থেকে ব্রিকস দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ট্রাম্প জানান। এর আগে, ট্রাম্প বলেছিলেন যে, ব্রিকস দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে, তাহলে তিনি তাদের আমদানির ওপর ১০০% শুল্ক আরোপ করবেন।

এবার তিনি শুল্কের পরিমাণ আরও বাড়ানোর হুমকি দিলেন। তার মতে, যে কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে, তবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।

ব্রিকস হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি জোট। এই জোড় বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য বিকল্প মুদ্রা চালুর বিষয়ে আলোচনা করে আসছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতসহ ৪ দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প

আপডেট সময় : ১১:২৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫