ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

ঢাকার মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছেন। এ সময় ৫ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর–বসিলা সড়কের চাঁদ উদ্যানে গোলাগুলিতে নিহত দুইজন হলেন – জুম্মন ও মিরাজ।

নিহত মিরাজ হোসেন (২৫) ভোলার চরফ্যাশন উপজেলার মো. শাহজাহান আলীর ছেলে। আর জুম্মন (২৬) শরিয়তপুরের গোসাইর হাট থানার আব্দুল সাত্তারের ছেলে। তারা দুজনই ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাড়া থাকতেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. হোসেন (২৩), মো. মিরাজ (২৫), মো. আল আমিন (২৪), মমিনুল (২০) ও মো. মেহেদী (১৭)। গ্রেফতারকৃত সবাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার ৬ নং গলিতে বসবাস করেন।

পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময় চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুইজন নিহত হন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান সংবাদমাধ্যমকে বলেন, সন্ত্রাসীদের হামলায় দুই সেনা সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

নিহত দুজনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

আপডেট সময় : ১২:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫