ধারণা করা হচ্ছে এখনও বেঁচে আছে পৃথিবীর ইতিহাসের অন্যতম আদিম প্রাণী ডাইনোসর। এবার হলিউডে এক রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়ে প্রকাশ পেয়েছে সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থের’ ট্রেইলার। সিনেমাটির ট্রেইলার প্রকাশের পরপরই ব্যাপক সারা ফেলেছে হলিউড প্রেমিদের মধ্যে।
জানা যায়, সিনেমাটির গল্প এগিয়ে গেছে এক ঝূঁকিপূর্ণ অভিযান ঘিরে। যে অভিযানে প্রতি পদে পদে বিপদ হানা দেয়। ট্রেইলারের ভিডিওতে দেখা যাবে একটি জঙ্গল থেকে শেষ জীবিত ডাইনোসরের ডিএনএ উদ্ধার করার জোড়ালো চেষ্টা চলছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসন। সিনেমায় তার চরিত্রের নাম জোরা বেনেট, যিনি পেশায় একজন গোপন এজেন্ট হয়েছে। সিনেমাটিতে তার মোহনীয় লুক ব্যাপক উষ্ণতা ছড়িয়েছে। নেটিজেনদের অনেকেই অভিনেত্রীর এমন লুক থেকে রীতিমতো মুগ্ধ হয়ে গেছেন।
এছাড়াও সিনেমাটির ট্রেইলারের ভাষ্যে, পৃথিবী থেকে ডাইনোসর সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়নি। পৃথিবীর এক বিচ্ছিন্ন উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এখনো কিছু ডাইনোসর বেঁচে আছে। যা ওই এলাকায় রাজত্ব করছে।
প্রসঙ্গত, বহুল কাঙ্খিত সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ মুক্তি পাবে চলতি বছরের ২রা জুলাই।
চেতনায়২৪ ডেস্ক : 






































