ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৬০ ঘণ্টা শুটিংয়ের মাঝে মাত্র ৯ ঘণ্টা ঘুমাতে পেরেছি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

হেমলক সোসাইটি’র মতো পরিচালক সৃজিত মুখার্জির আগামী ছবি ‘কিলবিল সোসাইটি’। এ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জি ও কৌশানী মুখার্জি। ছবিতে কৌশানীর সঙ্গে সমান্তরাল চরিত্রে দেখা যেতে পারে সন্দীপ্তা সেনকে। এই ছবিতে কৌশানীর মতো তিনিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছবির চিত্রনাট্য লিখেছেন সৃজিত। কলকাতা এবং উত্তরবঙ্গ মিলিয়ে শুটিং করা হবে। ছবিতে থাকতে পারেন টলিপাড়ার বহু পরিচিত মুখ। ইতোমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী কৌশানী শুটিং কেমন চলছে সে বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, টানা ৬০ ঘণ্টা শুটিংয়ের মাঝে মাত্র ৯ ঘণ্টা ঘুমাতে পেরেছি, আর বাকি সময়টা শুটিং করে কেটেছে।

নেটিজেনরা মাঝে আলোচনা-সমালোচনা হচ্ছে, সৃজিত নাকি খুব কঠোর পরিচালক। যতক্ষণ না পর্যন্ত কোনও দৃশ্য তার মনের মতো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিনেতাদের ‘রিটেক’ চলে। যদিও পরিচালকের সেটে কাজের পাশাপাশি হাসিমজাও চলে।

প্রসঙ্গত, কৌশানী মুখার্জি ২০১৫ সালে বনি সেনগুপ্ত বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক করেন। ২০১৬ সালে, তিনি রাজা চন্দ পরিচালিত একটি রোমান্টিক কমেডি কেলোর কীর্তিতে উপস্থিত হন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬০ ঘণ্টা শুটিংয়ের মাঝে মাত্র ৯ ঘণ্টা ঘুমাতে পেরেছি

আপডেট সময় : ০৪:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫