ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কতদিন চলবে ‘ডেভিল হান্ট অপারেশন’ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যতদিন ‘ডেভিলরা’ থাকবে, ততদিন ‘ডেভিল হান্ট অপারেশন চলবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এই অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ থেকে দুর্নীতি কমাতে হবে, এটা না পারলে কোনও উন্নতি হবে না। আমাদের বড় সমস্যা হলো দুর্নীতি। সব লেভেল থেকে তা কমিয়ে আনতে হবে। এজন্যে সবার (ডিসি) সহযোগিতা চেয়েছি।

বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আরও উন্নতি আশা করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি ক্ষেত্রে আরও কীভাবে উন্নতি করা যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে।

সম্মেলনে  জেলা প্রশাসকরা সীমান্তে বিজিবি এবং নৌ পুলিশ বাড়ানোর কথা বলেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানোর প্রস্তাব এসেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কতদিন চলবে ‘ডেভিল হান্ট অপারেশন’ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০২:০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫