ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৫২৯

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

সারাদেশে চলমান ‘ডেভিল হান্ট’ অপারেশনে গত ২৪ ঘণ্টায় আরও ৫২৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযান ছাড়াও সব মিলে বিভিন্ন অপরাধে এক হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে। এই অভিযানে এখন পর্যন্ত ৫২৯ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে এক হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্ট ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার ৯৭৪ জন।

তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত একটি বিদেশি পিস্তল, শুটার গান একটি, গুলি সীসা কার্তুজ একটি করে, কার্তুজের খোসা দুটি, চাপাতি একটি, রামদা দুটি, ছেনি একটি, দা দুটি, ছোরা চারটি, চাকু একটি, ধামা একটি, স্টিলের বাটন একটি, প্লাস একটি ও খেলনা পিস্তল একটি।

দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ অপারেশন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে। যৌথবাহিনী সারাদেশে একযোগে এই অভিযান পরিচালনা করছে।

ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট ‘শয়তান’ নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৫২৯

আপডেট সময় : ০৬:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫